শ্রমিক অসন্তোষ
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, গার্মেন্টস খাতের চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান তিনি।
অর্থনীতির মৃত্যুতে জাতির বিজয় হয় না
দেশপ্রেমের নামে এমন কোনো আন্দোলন গ্রহণযোগ্য হতে পারে না, যা দেশের অর্থনীতি, শিল্পকারখানা, সম্পদ ও মানুষের জীবিকা ধ্বংস করে। পাট, চিনি, চা ও চামড়াশিল্পের মতো একসময়কার অর্থনৈতিক ভিত্তি দুর্বল হওয়ার প্রেক্ষাপটে পোশাকশিল্পের সংকট, শ্রমিক অসন্তোষ, অপরাজনীতি ও আত্মঘাতী বিভাজন নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন ফারূক মাহমূদ। তাঁর মতে, প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং দেশের উৎপাদন ও অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই দেশপ্রেমের প্রকৃত পরিচয়।
শ্রমিক অসন্তোষের আগুনে রাষ্ট্র যেন দিশা না হারায়
শ্রমিক অসন্তোষ, গার্মেন্টস খাতের মজুরি দাবি, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি এবং বেতন বৈষম্য—সব মিলিয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি রাষ্ট্র। এ অবস্থায় দমননীতি নয়, বরং সংলাপ, মানবিক বিকল্প, ন্যায়বিচার ও জনআস্থাকে গুরুত্ব দিয়ে সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন ফারূক মাহমূদ।
সাভার-আশুলিয়ায় ছুটির দিনেও চালু ৮৮ পোশাক কারখানা
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। এসব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশের সদস্যরা।
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫
কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই, মাদক ব্যবসা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে। এ সময় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শ্রমিকদের স্বার্থে আন্দোলন নেই, সহিংসতার উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ করা হয়েছে। এখন আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।